কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মানবাধিকার কমিশনের হস্তক্ষেপে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপে চাকরি পেলেন সাতক্ষীরার একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি মো. হুসাইন।

মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে মানবাধিকার কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও দৃষ্টিপ্রতিবন্ধিতার কারণে নিয়োগপত্র পাননি। প্রতিবন্ধিতা সম্পর্কে অজ্ঞতার কারণে সাতক্ষীরার সিভিল সার্জন কর্তৃক উক্ত পদের জন্য তাকে যোগ্য/অযোগ্য কোনোটিই উল্লেখ না করে স্বাস্থ্য সম্পর্কিত প্রত্যয়নপত্র দেওয়ার কারণে তিনি যোগদান করতে পারেননি মর্মে তার দাবি। এ বিষয়ে তিনি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও প্রতিকার না পেয়ে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন।

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ধারা ১৬(১)(ঝ)-এ প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মে নিযুক্তির অধিকার স্বীকৃত হয়েছে। হুসাইনের বিষয়টি বৈষম্যমূলক হওয়ায় এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরকে কমিশন নির্দেশনা দেয়।

কমিশনের দৃঢ় অবস্থানের ফলে নানা প্রশাসনিক প্রক্রিয়া শেষে তিনি গত ১ আগস্ট সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করতে পেরেছেন। দৃষ্টিপ্রতিবন্ধী মো. হুসাইন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১০

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১১

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১২

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৩

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৪

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৫

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৬

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৭

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৮

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৯

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

২০
X