কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় বিশ্ববিদ্যালয় সব শিক্ষক-কর্মকর্তাদের

আগামী রোববারের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রোববারের (১ সেপ্টেম্বর) মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) গণমাধ্যমের কাছে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান। পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ এবং প্রতিষ্ঠানসমূহের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।

নতুন উপাচার্য জানিয়েছেন, যারা এ সময়ের মধ্যে নিজের কর্মস্থলে উপস্থিত থাকবেন না, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমনুল্লাহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে ড. আমানুল্লাহকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১০

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১১

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৩

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৫

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৬

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৭

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৮

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৯

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

২০
X