কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৯:৩১ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান বিচারপতির বাসভবনসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট এবং মৎস্য ভবন সংলগ্ন সড়কে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল ৩০ আগস্ট ২০২৪ (শুক্রবার) হতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট এবং মৎস্য ভবন সংলগ্ন সড়কে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এর আগে গত ২৫ আগস্ট ডিএমপি কমিশনারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের আশপাশে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়।

এদিকে গত ২৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ডিএমপির সিটিটিসিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ ও বড় ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

পদায়ন হওয়া অতিরিক্ত পুলিশ কমিশনাররা হলেন- ফারুক আহমেদকে অ্যাডমিন বিভাগে, মো. ইসরাইল হাওলাদারকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে, মো. মাসুদ করিমকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটে (সিটিটিসি), খোন্দকার নজমুল হাসানকে ট্রাফিক বিভাগে এবং হাসান মো. শওকত আলীকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১০

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১১

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১২

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৩

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৪

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৬

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৭

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৮

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৯

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

২০
X