কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দেড় বছর পর ফিরছে দৈনিক দিনকাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেড় বছরের বেশি সময় ধরে সরকার কর্তৃক বন্ধ থাকা দৈনিক দিনকালের প্রকাশনা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত দিনকাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে দৈনিক দিনকাল কার্যালয়ে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আগামী ১ সেপ্টেম্বর। সেদিনই বিএনপির মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এ প্রকাশনা হচ্ছে বলে জানা গেছে। ১৯৮৮ সালের ১ সেপ্টেম্বর থেকে দৈনিক দিনকালের যাত্রা শুরু হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগে এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত ১১ আগস্ট ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের দেওয়া এক অফিস আদেশে দিনকাল প্রকাশের সাময়িক অনুমোদন আসে।

এ পরিপ্রেক্ষিতে দিনকাল কর্তৃপক্ষ প্রকাশনা চালুর এই সিদ্ধান্ত নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০২২ সালের ২৬ ডিসেম্বর সরকারের নির্দেশে দৈনিক দিনকালের ডিক্লারেশন ও পত্রিকা মুদ্রণের ঘোষণাপত্র বাতিল করেন ঢাকার তখনকার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান।

পরবর্তী সময়ে দিনকাল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে বাংলাদেশ প্রেস কাউন্সিলে আপিল করে। কয়েক দফা শুনানির পর প্রেস কাউন্সিল ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি দিনকালের আপিল খারিজ করে রায় দিলে সেদিন থেকেই পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার সাংবাদিক-কর্মচারিসহ কর্তৃপক্ষের যৌথ সভায় বক্তব্য রাখেন দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিশেষ প্রতিবেদক আতিকুর রহমান রুমন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং সাংবাদিক-কর্মচারীদের পক্ষে মোহন হাসান, রাশেদুল হক, আব্দুল্লাহ জেয়াদ, মন্মথ সরকার, লিয়াকত আলী, জহির চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১০

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১১

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১২

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৩

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৪

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৫

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৬

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৮

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

২০
X