কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রতি বছর পাচার হয়েছে ৮০ হাজার কোটি টাকা’

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ওয়াশিংটনভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটেগ্রিটি (জিএফআই) জানিয়েছে, বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাচার হয়েছে গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার বা ৮০ হাজার কোটি টাকা।

সংস্থাটি বলছে, তৃতীয় বিশ্বের ছোট্ট এই দেশ থেকে প্রতি বছর গড়ে ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে! তথাকথিত ‘আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে’ যার বড় একটি অংশই পাচার হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, পাচার হওয়া অর্থ যেভাবেই হোক ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ।

তারা আরও বলেছেন, গত কয়েক বছর ধরেই দেশের অর্থনীতি ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতিসহ নানাবিধ টানাপোড়েনে আছে, যার অন্যতম কারণ অর্থ পাচার। বিশ্বের বিভিন্ন দেশে বৈশ্বিক বাণিজ্যভিত্তিক কারসাজি, হুণ্ডি, চোরাচালানসহ নানাবিধ পন্থায় পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, গেল প্রায় দেড় যুগে দেশীয় ১৯টি ব্যাংকে আত্মসাৎ করা মাত্র ২৪টি ঋণ কেলেঙ্কারিতেই বিশ্বের বিভিন্ন দেশে প্রায় একশ হাজার কোটিরও বেশি টাকা পাচার হয়েছে । শুধু ব্যক্তি উদ্যোগেই নয়, দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ব্যাংকও অর্থ পাচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত হয়েছে।

বেশ কয়েক বছর আগেই পাচার হওয়া অর্থ ফেরাতে বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান সরকার সেসব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ জারি রাখতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধার করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন এজেন্সি আছে। আমাদের বিদেশের সঙ্গেও বেশ কিছু নেটওয়ার্ক আছে। তাই আমাদের সেগুলোও ব্যবহার করতে হবে।

বৈশ্বিক পরিসরের উদ্যোগের পাশাপাশি অর্থ ফেরাতে দুর্নীতি দমন কমিশনকেও (দুদক) গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। প্রয়োজনে টাস্কফোর্স গঠনের দ্বারা নিবিড় অনুসন্ধানের পরামর্শ দিয়েছেন আইনজ্ঞরা।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন বলেন, দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ বা পাচার করা হলে দুদকের সেটা উদ্ধার করার সক্ষমতা রয়েছে। দ্রুতই যতখানি সম্ভব অন্তর্বর্তী সরকারের উচিত, এ বিষয়ে টাস্কফোর্স গঠন করে পাচারকৃত অর্থ ফেরত আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন। গত ২১ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, ‘আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানতে পারি যে, শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। যুক্তরাজ্যে বিপুলসংখ্যক মানুষ বাড়িঘর করেছেন। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কীভাবে ফেরত আনা যায়, সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস।’

তিনি বলেন, সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X