কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ এএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনা করে পূরণ করা হবে : আসিফ মাহমুদ

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : কালবেলা
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : কালবেলা

শ্রমিকদের সকল ন্যায্য দাবি শ্রম আইন অনুযায়ী আলোচনা করে পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ।

সোমবার (০২ সেপ্টেম্বর) বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবীগুলো নিয়ে নতুন সরকার কাজ করছে। আমাদের শ্রম আইন যথাযথভাবে প্রতিপালন করতে হবে। যে সমস্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন বকেয়া আছে তা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। ইতোমধ্যে বেতন পরিশোধের জন্য সরকার ঋণ দেয়ার ঘোষণা প্রদান করেছে। শ্রমিকদের দাবিসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক জনতার ভূমিকায় নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে। দেশের অর্থনীতি বেগবান করতে হলে শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধি করতে হবে। শিল্প কারখানার মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প কারখানার কর্মপরিবেশ উন্নত করতে হবে।

সরকারের এ উপদেষ্টা বলেন, কলকারখানা ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিকরা। ফলে আন্দোলনের নামে কলকারখানা ক্ষতি করা যাবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-শ্রমিক জনতার সরকার। শ্রমিকের দুঃখ কষ্টের সামগ্রিক বিষয়ে সরকার অবহিত। যতদ্রুত সম্ভব শ্রমিক কল্যাণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি বলেন, সম্প্রতি ঔষধ শিল্প, কৃষিপণ্য শিল্পে বিক্ষোভ দেখা দিয়েছে তা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আপনারা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবেন না। অনেকই আমাদের শিল্প গার্মেন্টস ও অন্যান্য শিল্প সেক্টর ক্ষতিগ্রস্ত করতে চায়, যা আমরা হতে দিতে পারি না। ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদের শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল সাধারণ শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X