কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘নারীর প্রতি বৈষম্য নিরসনে সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন চাই’

‘নারীর প্রতি বৈষম্য নিরসনে চাই সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন’ বিষয়ক সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
‘নারীর প্রতি বৈষম্য নিরসনে চাই সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন’ বিষয়ক সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে ডা. ফওজিয়া মোসলেম বলেন, সিডও সনদের মূল ভিত্তি নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করা। নারীর প্রতি বৈষম্য নিরসনে সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন চাই।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘নারীর প্রতি বৈষম্য নিরসনে চাই সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ডা. ফওজিয়া মোসলেম।

ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সিডও সনদের পূর্ণ অনুমোদনের জন্য চলমান সামাজিক আন্দোলনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, নারী আন্দোলনকে সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে কর্মসূচি গ্রহণ করতে হবে। এই কাজে তরুণদের এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘সিডও সনদের ধারা ০২ এর ওপর বাংলাদেশ সরকারের এখনো সংরক্ষণ বহাল থাকায় প্রকৃত সমতা নিশ্চিত হচ্ছে না। এক্ষেত্রে রাষ্ট্রের দায়বদ্ধতা থাকা এবং দায়বদ্ধতা পালনে রাষ্ট্র কি পদক্ষেপ গ্রহণ করছে তা পর্যবেক্ষণ করা জরুরি।’

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উই ক্যান অ্যালায়েন্সের জাতীয় সমন্বয়ক জিনাত আরা হক। সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, অ্যাকশন এইডের নুরুন নাহার বেগম, নাগরিক উদ্যোগের মাহবুব আক্তার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শাহিদা পারভীন শিখা, স্টেপস টুওয়ার্স ডেভেলপমেন্ট এর সাহিদা ফেরদৌস মুন্নী, জেন্ডার বিশেষজ্ঞ ফেরদৌসী সুলতানা, গণসাক্ষরতা অভিযানের সামসুন নাহার পলি, ব্লাষ্ট এর মাহবুবা আক্তার, এডাব এর সমাপিকা হালদার এবং বি-স্ক্যান এর সালমা মাহবুব। সঞ্চালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইংল্যান্ডের দারুণ শুরু

১৩

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৪

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৬

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৭

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৮

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৯

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

২০
X