কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কারও উদ্যোগে ইন্টারনেট বন্ধ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা : আইসিটি সচিব

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। ছবি : কালবেলা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, ইন্টারনেটকে একটি অধিকারী হিসেবে নেওয়া হয়েছে। কোনো কারণে ইন্টারনেট বন্ধ হতে পারে, তবে কারও উদ্যোগে যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে।

রোববার (৬ জুলাই) বিকেলে তার নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, বিগত সরকারের করা সাইবার সিকিউরিটি আইনে নিবর্তনমূলক যে আইন ছিল সেই আইনগুলোকে পরিবর্তন ও পরিমার্জন করে অধ্যাদেশ আকারে সাইবার সেফটি অর্ডিনেন্স বা সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ হিসেবে তৈরি করা হয়েছে। চলতি বছরের ২১ মে এই অধ্যাদেশ জারি করা হয়। আগের আইনের মধ্যে নিবর্তনমূলক যে ধারাগুলো ছিল সেগুলোকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নতুন অধ্যাদেশে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাইবার অপরাধগুলোকে সামনে আনা হয়েছে। সাইবার স্পেসে জুয়া ও সাইবার বুলিংসহ এ ধরনের কর্মকাণ্ডকে সাইবার অপরাধভুক্ত করা হয়েছে। এসব আইনে জেল-জরিমানা ও অর্থদণ্ডসহ শাস্তির বিধান রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর নেতৃত্বে এসব কাজ করা হয়েছে। সব ধরনের স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। যাতে নিবর্তনমূলক আইনকে বাতিল করতে গিয়ে আর কোনো খারাপ উপমা যাতে দেখতে না হয়।

গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ছামিউল ইসলাম, গোপীনাথপুর এলাকার কৃতি সন্তান ইফাদ গ্রুপের পরিচালক মো. মামুনুর রশিদ খান হেলাল, সিআইডি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিদ্যালয়ের শিক্ষক, পরিচলনা কমিটির সদস্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X