কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভাদ্রের ‘তালপাকা গরমে’ প্রবল বর্ষণের শঙ্কা যেসব অঞ্চলে

দেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত

ভাদ্রের ‘তালপাকা গরমে’ জনজীবনে বিরাজ করছে অস্বস্তি। দিনভর সূর্যের তীর্যক দহনের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে ভ্যাপসা গরম ছিল প্রায় গোটা দেশজুড়ে। ইতোমধ্যে সাগরে তৈরি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের ওপর আবারও বিস্তৃত হয়েছে সক্রিয় মৌসুমি বায়ু। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে ভারতের ওড়িশা ও পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছিল।

মঙ্গলবার রাজধানী ঢাকাসহ ২৩টি জেলায় বিক্ষিপ্তভাবে স্বল্প বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বুধবার সকাল ১১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের তিন বিভাগে আগামী তিন দিন ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এ ছাড়া, ভারি বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিশ্বের প্রধান প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর তথ্য বিশ্লেষণ করে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, আগামীকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে রাত ১২টার মধ্যে গভীর নিম্নচাপটির অবস্থান হবে চট্টগ্রাম ও নোয়াখালী উপকূলের ওপরে। ১৩ সেপ্টেম্বর গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপ কিংবা লঘুচাপ আকারে বরিশাল ও খুলনা বিভাগের ওপর অবস্থান করতে পারে। ১৪ সেপ্টেম্বর এটি লঘুচাপ আকারে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে অবস্থান করতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে আগামীকাল দুপুর থেকে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলাতেও অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে, আগামীকাল ১২ সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকে ১৪ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে নিম্নচাপের ফলে চট্টগ্রাম বিভাগে ২০০ থেকে ৪০০ মিলিমিটার, সিলেট বিভাগে ২০০ থেকে ৩০০ মিলিমিটার, বরিশাল বিভাগে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে আজ, আগামীকাল ও ১৩ সেপ্টেম্বর বৃষ্টিপাত বাড়তে পারে। এর বাইরে গভীর নিম্নচাপ উদ্ভূত ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। এটি ভারতের ওড়িশার দিকে চলে যাবে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১০

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১১

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১২

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৩

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৪

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৫

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৬

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৭

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৮

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৯

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

২০
X