মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে

কুড়িগ্রামের চিলমারীতে ঘন কুয়াশায় জনজীবন স্থবির। ছবি : কালবেলা
কুড়িগ্রামের চিলমারীতে ঘন কুয়াশায় জনজীবন স্থবির। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীতে তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রির ঘরে। এতে বিপাকে পড়ছেন ছিন্নমূল মানুষ, জবুথবু হয়ে পড়েছে তাদের জনজীবন। ঘন কুয়াশায় দূরপাল্লার যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, বুধবার (২৪ ডিসেম্বর) জেলায় সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, গতকয়েক দিন থেকে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে এই অঞ্চলে। ফলে শ্রমজীবী ও ছিন্নমূল যারা রয়েছেন তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। এদিকে এই শীতে শিশু ও বৃদ্ধরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

উপজেলার রমনা ইউনিয়নের মাজেদুল ইসলাম বলেন, ‘যে পরিমাণ কুয়াশা আর ঠান্ডা, এখন তো কাজকামে ঠিক ভাবে যাওয়া যায় না৷’

অটোচালক রহিম মিয়া বলেন, ‘ভোর বের হইছি কিন্তু কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও চলাচল করতে সমস্যা হয়৷ আর এমন ঠান্ডায় যাত্রীও পাওয়া যায় না।’

এ বিষয়ে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ১০০। চলতি সপ্তাহে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X