কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফরে বহুমাত্রিক আলোচনা হবে : পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহের শুরুতে ঢাকা সফরে আসছেন। তাদের সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের বহুমাত্রিক আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র-সচিব মো. জসীম উদ্দিন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। এটি মাথায় রেখেই ঢাকা প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সচিব।

পররাষ্ট্র-সচিব বলেন, আলোচনাটা শুরুর আগে আমি এমন কোনো ধরনের মন্তব্য করতে চাই না, যাতে করে আলোচনার স্বাভাবিকতা ক্ষুণ্ন করে। আমি শুধু এটা বলতে পারি, অন্তর্বর্তী সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম দলের আসার মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে তারা যে, সম্পর্ককে গুরুত্ব দেয় তার একটা বড় প্রতিফলন। এটা থেকে বোঝা যায়, এই আলোচনাটা বহুমাত্রিক হবে, এটা শুধু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রতিনিধিদলে ডোনাল্ড লু রয়েছেন, যাকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ রয়েছে এমন প্রশ্নের জবাবে জসীম উদ্দিন বলেন, সরকার চায় যে, সবার সঙ্গে সম্পর্কে পারস্পরিকভাবে লাভজনক অবস্থায় যেতে। বাংলাদেশের মানুষের ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক বিষয়ে আগ্রহ আছে।

কূটনৈতিক সূত্র বলছে, আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ঢাকায় আসবে। প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ, পররাষ্ট্র দপ্তর, বাণিজ্য প্রতিনিধির দপ্তর এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিরা থাকছেন।

তাদের মধ্যে আছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ড, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X