সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় শ্রমিক নিহত

নিহত সোলায়মান (১৮)। ছবি : কালবেলা
নিহত সোলায়মান (১৮)। ছবি : কালবেলা

ঢাকা আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোলায়মান (১৮) নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানার উপপরিদর্শক গিয়াস উদ্দিন কালবেলাকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ছোট ভাই সেলিমকে (১৫) উদ্ধার করতে গিয়ে বড় ভাই সোলাইমানকে (১৮) নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কাঁঠালবাগান এলাকার বালির মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সুলায়মান (১৮) নীলফামারীর জেলার ডিমলা থানার দক্ষিণ সুন্দরখাতা গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে আশুলিয়ার ডেন্ডাবর কাঁঠালবাগান কামালের বাড়িতে ভাড়া বাসা থেকে ডেন্ডাবর এলাকার আব্দুল্লাহ আল রাহাত ফেব্রিক্স নামের একটি কারখানায় চাকরি করত।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিহত সুলায়মানের ছোট ভাই সেলিমসহ কয়েকজন মিলে বালু মাঠে খেলাধুলা করছিল। তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সেলিমকে মারধর করে আটকে রাখে কিশোর গ্যাংয়ের সদস্যরা। খবর পেয়ে সেলিমের বড় ভাই সুলাইমান তার ভাইকে উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপরও হামলা চালালে গুরুতর আহত হয় সুলাইমান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত সুলায়মানের বাবা আব্দুল লতিফ কালবেলাকে বলেন, সন্ধ্যার দিকে ছোট ছেলেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করে আটকে রেখেছে এমন খবরে আমার বড় ছেলে তাকে উদ্ধার করতে সেখানে যায়। পরে সন্ত্রাসীরা আমার বড় ছেলের ওপরও হামলা করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও ছেলেকে আর বাঁচাতে পারিনি। আমার ছেলের ওপর হামলা করেছে আরিফ, রিয়ান, সজীব, জীবন, সুহান, রাজন, জিতু, পারভেজ, ইয়াছিন, তামিম, কাউছার, আমিন অপূর্ব ছাড়া আরও কয়েকজন। তারা কোনো কারণ ছাড়াই আমার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দোষীদের ফাঁসি চাই।

আশুলিয়া থানার উপপরিদর্শক গিয়াস উদ্দিন কালবেলাকে বলেন, নিহত সুলায়মানের মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ। খুব শিগগিরই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

১০

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

১১

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

১২

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১৩

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৪

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১৫

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৭

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৮

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৯

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

২০
X