কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা সিন্ডিকেটকেই দিতে হবে : বায়রা

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে বায়রা। ছবি : সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে বায়রা। ছবি : সংগৃহীত

মালয়েশিয়া যেতে না পারা ক্ষতিগ্রস্ত কর্মীদের টাকা সিন্ডিকেটকেই ফেরত দিতে হবে এবং এই দায় জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) নেবে না।

শনিবার ১৪ (সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির সভাপতি রিয়াজ উল ইসলাম।

তিনি বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিন্ডিকেটের মাধ্যমে যারা এই খাতকে ধ্বংস করেছে তাদের প্রতিহত করা হবে। জনশক্তি রপ্তানি খাত সংস্কার করে ঢেলে সাজাতে হবে।

বায়রার যুগ্মমহাসচিব ফখরুল ইসলাম বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট করে কর্মীদের কাছ থেকে পাঁচগুণ বেশি টাকা নিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট ও পাচার করেছে একটি চক্র। তদন্তের মাধ্যমে এই চক্রটির বিরুদ্ধে শাস্তির দাবি জানান তিনি।

তিনি বলেন মফিজুর রহমান হচ্ছে সিন্ডিকেটের মূলহোতা। বিভিন্ন গণমাধ্যমে নাম আসা রুহুল আমীন স্বপন, লে. জে অব. মাসুদ উদ্দীন চৌধুরী, নিজাম হাজারী, বেনজির আহমেদ মহিউদ্দিন মহিসহ পতিত স্বৈরাচারের দোসরা পলাতক থাকায় তাদের পক্ষে কথিত কাজী মফিজুর রহমান পূর্বের গঠিত নির্বাচন বোর্ড, আপিল বোর্ডের মাধ্যমে যেনতেন নির্বাচন করার পাঁয়তারা করছে। কিন্তু যারা তার এই অপকৌশলের বিপক্ষে কথা বলছে তাদের ওপরই আক্রমণ চালিয়েছে।

ইসি সদস্যরা কোনো সিন্ডিকেট চান না। নতুন নির্বাচন বোর্ড গঠন করে, সঠিক ভোটার তালিকা তৈরি করে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বায়রার নেতৃত্ব দিতে হবে। যেখানে সকল বৈষম্য, প্রতারণা ও সিন্ডিকেট চক্রের অবসান ঘটবে। সিন্ডিকেট মুক্ত জনশক্তি রপ্তানির খাত পুনরুজ্জীবিত করতে প্রবাসীকল্যাণ উপদেষ্টা প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর কাজী মফিজের নেতৃত্বে বায়রার ইসি বৈঠক চলাকালে হামলার ঘটনা ঘটেছে। সেদিন বিকেল ৩টায় বায়রা ভবনে ইসি বৈঠক চলাকালে আমন্ত্রিত না হয়েও আনাকাঙ্ক্ষিতভাবে ক্যাডার নিয়ে প্রবেশ করেন এবং ইসি সদস্যদের গালাগাল করেন। একসময় ইসি সদস্যদের ওপর হামলা করা হয় এবং অফিস ভাঙচুর চালানো হয়। এতে বেশ কয়েকজন ইসি সদস্য আহত হন। এসময় সাধারণ সদস্যরা এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়।

বায়রার ইসি সদস্যরা এ ঘটনায় তীব্র নিন্দা জানান। এটাকে পেশিশক্তি প্রয়োগ করে বায়রা দখলের ঘৃণ্য প্রচেষ্টা বলে উল্লেখ করেন।

ইসি কমিটির সভায় বাইরের কোনো অতিথির প্রবেশের কোনো সুযোগ থাকে না ইসি কমিটির অনুমোদন ছাড়া। আমন্ত্রণ ছাড়াই তিনি জোর করে সেখানে প্রবেশ করেন এবং ইসি সদস্যদের ওপর হামলা করেন। আসন্ন বায়রার নির্বাচনের রি-শিডিউল নিয়ে আলোচনার জন্য মূলত বায়রার এ ইসি সভা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X