কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ৯০০ মিলিয়ন ডলার দেবে এডিবি

বাজেট সহায়তায় দুই দফায় ২০২৫ সালের মার্চের মধ্যে ৯০ কোটি ডলার দিচ্ছে এডিবি। ছবি : সংগৃহীত
বাজেট সহায়তায় দুই দফায় ২০২৫ সালের মার্চের মধ্যে ৯০ কোটি ডলার দিচ্ছে এডিবি। ছবি : সংগৃহীত

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশের বাজেট সহায়তার অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৪০০ মিলিয়ন ডলার দেবে।

একই সঙ্গে বাংলাদেশের ব্যাংকসহ বিভিন্ন খাতের সংস্কারের অংশ হিসেবে ২০২৫ সালের মার্চের মধ্যে আরও ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি।

সব মিলিয়ে ২০২৫ সালের মার্চের মধ্যে এডিবি থেকে ৯০০ মিলিয়ন বা ৯০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে এ অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এডিবির প্রতিনিধি দল।

বৈঠকে এডিবির সিনিয়র অ্যাডভাইজার এডিমন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ বলেন, এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী। বৈঠকে আমরা ক্লাইমেট ফান্ড এবং অন্য জলবায়ু প্রকল্পগুলো নিয়ে আলাপ করেছি। এছাড়া ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলাপ হয়েছে।

এডিবি বাংলাদেশে তার চলমান অর্থায়ন প্রকল্পগুলো অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, পাশাপাশি বিভিন্ন মধ্যম ও দীর্ঘমেয়াদি প্রকল্প পরিকল্পনা নিয়ে আমরা আলাপ করেছি।

এডিবির সঙ্গে বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, বাজেট সহায়তা বাবদ এডিবি যে ৪০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা তা ডিসেম্বরের মধ্যে আসবে বাংলাদেশে।

এদিকে ব্যাংক খাতের সংস্কারের জন্য এডিবির কাছে ১.৫ বিলিয়ন ডলার সহায়তা চাওয়ার পাশাপাশি জ্বালানি খাতের উন্নয়নে এক বিলিয়ন ডলারের বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ।

এডিবির প্রতিনিধি দলের সঙ্গে ব্যাংকিং ও অন্যান্য খাতের সংস্কারের জন্য সহায়তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আগামী বছর মার্চের মধ্যে এই খাতে ৫০০ মিলিয়ন ডলার দেবে এডিবি।

বৈঠকে অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১০

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১১

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৩

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৪

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৫

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৬

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৭

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৮

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৯

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

২০
X