কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল দুর্যোগ উপদেষ্টা

বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল দুর্যোগ উপদেষ্টা
বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল দুর্যোগ উপদেষ্টা

সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির সবশেষ হিসাব প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক-ই-আজম।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জানা যায়, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে মাসখানেক আগে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৯ জেলার মানুষ। বন্যা পরিস্থিতি আর না থাকলেও ভয়াবহতার ছাপ রয়ে গেছে। এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি ক্ষতিগ্রস্ত অনেক মানুষ। বসতভিটা হারিয়ে অনেকেই বাস করছেন অন্যের আশ্রয়ে। ফসল ও কর্ম হারিয়ে অনেকেই নিঃস্ব।

সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব অনুযায়ী এতে মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক-ই-আজম।

তিনি জানান, বন্যাকবলিত এলাকাগুলোতে মোট ৯ লাখ ৪২ হাজার ৮১১ জন প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ছাড়া মারা গেছেন ৭৪ জন, আহত ৬৮ জন।

এদিকে একইদিন বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে মানবিক সহায়তা দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ১৯ কোটি টাকার একটি অনুদানের চেক গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক-ই-আজম। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে এ টাকা। মূলত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন থেকে এ টাকা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১০

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১১

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১২

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৩

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৫

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৬

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৮

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৯

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

২০
X