কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’-এর আত্মপ্রকাশ

নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’-এর আত্মপ্রকাশ। ছবি : কালবেলা
নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’-এর আত্মপ্রকাশ। ছবি : কালবেলা

‘ভয়েস ফর রিফর্ম’ নামে নতুন একটি নাগরিক প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

সংবাদ সম্মেলনে সমন্বয়কারীর পক্ষ থেকে জানানো হয় ছাত্র-জনতার সাহস আর ঐক্যে অর্জিত জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের মাঝে নতুন স্বপ্ন দেখার প্রেরণা জুগিয়েছে। প্ল্যাটফর্মটির সহসমন্বয়কারীদের মধ্যে আছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম, মানবাধিকার কর্মী অশোক বড়ুয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজিফা জান্নাত (ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়), তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ফাহিম মাশরুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ রানা (রাজশাহী বিশ্ববিদ্যালয়), আইনজীবী ও গণমাধ্যম কর্মী মানজুর-আল-মতিন, প্রকাশক ও গবেষক মাহরুখ মহিউদ্দীন, অধিকারকর্মী ও গবেষক মুক্তাশ্রী চাকমা, গণমাধ্যম বিশেষজ্ঞ সাইয়ীদ কবীর, সাংবাদিক ও ‘ই-আরকি’ সম্পাদক সিমু নাসের, রাজনৈতিক কর্মী সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শাহিনুর সুমি (ইডেন কলেজ) এবং শ্রম অধিকার কর্মী মো. রুহুল আমিন।

সমন্বয়কারীদের পক্ষ থেকে বলা হয়, আগামী ৪ অক্টোবর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে দিনব্যাপী ‘মেরামত আলাপ’ নামে একটি সম্মেলন আয়োজন করা হবে। এর মাধ্যমে সংবিধান সংস্কারসহ অন্যান্য প্রশাসনিক, মিডিয়া, নাগরিকসেবাসহ নানা বিষয়ে নাগরিকদের সংস্কার প্রস্তাব তুলে ধরা হবে। আয়োজকরা অনুষ্ঠানে আরও বলেন, সরকারকে বিভিন্ন সংস্কারের ব্যাপারে সঠিক পরামর্শ দেওয়া ও বাস্তবায়নযোগ্য সমাধান উপস্থাপন করার সঙ্গে সঙ্গে সাধারণ নাগরিকদের সঙ্গে নিয়ে একটি নাগরিক প্রেসার গ্রুপ তৈরি করাই হবে এই নতুন প্ল্যাটফর্মের আগামী দিনগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X