কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন আসিফ মাহমুদ

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পুরোনো ছবি
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পুরোনো ছবি

বিগত সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। ভিকটিমদের সুনির্দিষ্ট তথ্য, হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত বিবরণসহ মামলা করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারও নাম না দেওয়ার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (২১ সেপ্টেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেন, গত ১৬ বছরে ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীকে নির্যাতন করেছে, হামলা করেছে ছাত্রলীগ। এসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে শুধু ২০১৭ সালের একটি ঘটনার। মামলা না করে যদি বিচার চাওয়া হয় তাহলে কিসের ভিত্তিতে বিচার হবে?

এর আগে ১৬ বছরের ভিকটিমদের সুনির্দিষ্ট তথ্য, হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত, অভিযুক্তের নিপীড়নের বিবরণসহ মামলা করার আহ্বান জানাচ্ছি।

পোস্টে তিনি আরও লেখেন, বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন, আপনারাও মামলা করুন যাতে করে কোনো অপরাধী আবারও পুনর্বাসনের সুযোগ না পায়। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারও নাম না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক ব্যক্তিকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে মন্তব্য করছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

ওই ঘটনায় ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেন, মব কিলিংকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সঠিক তথ্যসহ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান থাকবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় থেকেও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই। আরও লেখেন, যাদের হাতে রক্ত লেগে আছে, তারাই আবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এসে বসার সুযোগ পেতে পারে না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X