কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘নীরব এলাকা’ কর্মসূচি বাস্তবায়নে সোচ্চার বেবিচক

মতবিনিময় অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।  ছবি : কালবেলা
মতবিনিময় অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ছবি : কালবেলা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশপাশের এলাকায় শব্দ দূষণ রোধে ‘নীরব এলাকা’ ঘোষণা কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এ উদ্যোগ বাস্তবায়নে নানা সচেতনতামূলক কার্যক্রমের পর রোববার (২২ সেপ্টেম্বর) অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে সংস্থাটি।

রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশন, বেবিচক, বিআরটিএ, পুলিশের ট্রাফিক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন অংশীজনরা অংশ নেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, ১ অক্টোবর থেকে বিমানবন্দর এলাকায় এবং প্রধান সড়কের উত্তরার স্কলাস্টিকা ক্যাম্পাস থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ। হর্ন বাজালে কারাদণ্ড বা জরিমানা হতে পারে।

এদিকে রোববারের মতবিনিময় সভায় অংশীজন প্রতিনিধিরা নীরব এলাকা বাস্তবায়নে তাদের সংস্থার গৃহীত পরিকল্পনা তুলে ধরেন এবং অন্যান্য প্রতিনিধিদের কাছ থেকে মতামত নেন।

এছাড়া মতবিনিময় সভায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশপাশের এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া তার বক্তব্যে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, এই কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য। গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা সম্ভব হবে, যা এই উদ্যোগের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, সংবাদমাধ্যমের সহযোগিতায় জনগণ শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে পারবে এবং এ উদ্যোগকে সমর্থন করে তারা সক্রিয়ভাবে নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১০

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১১

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১২

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৩

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৫

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৬

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৭

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৮

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

২০
X