কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলা একাডেমির বানানরীতি পাল্টানোর দাবি কবিতা পরিষদের

বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের নেতারা। ছবি : সংগৃহীত
বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের নেতারা। ছবি : সংগৃহীত

বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ড. মোহাম্মাদ আজমের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের নেতারা সাক্ষাৎ করেছেন। তারা বাংলা একাডেমির বানানরীতি পাল্টানোর দাবিসহ ১৪ দফা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে এ স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে তারা একাডেমির নতুন বানানরীতি বাতিল, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক বিবেচনায় প্রদত্ত গত ১৬ বছরের সকল পদক ও পুরস্কার বাতিল, একাডেমির পত্রিকা ‘উত্তরাধিকার’-কে গতিশীল এবং সকলের অংশগ্রহণমূলক করে তোলা, বইমেলাকে ফ্যাসিস্টবিরোধী, নিরপেক্ষ ও মেধাভিত্তিক জাতীয় উৎসবে পরিণত করা, আওয়ামী তল্পিবাহক প্রকাশকদের হাত থেকে প্রকাশনা শিল্পকে রক্ষা করা প্রভৃতি দাবি উত্থাপন করেন।

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হানের নেতৃত্বে এ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক শাহীন রেজা, সদস্যসচিব রেজাউদ্দিন স্টালিন, প্রধান সমন্বয়ক মানব সুরত, দপ্তর সমন্বয়ক কামরুজ্জামান, আসাদ কাজল, এবিএম সোহেল রশিদ, নূরুন নবী সোহেল, সুমনা নাজনীন, রোকন জহুর প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলা একাডেমি আইন অনুযায়ী ড. মোহাম্মদ আজমকে ৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য এর মহাপরিচালক পদে নিয়োগ দেয় অন্তবর্তী সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X