বাসস
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের সঙ্গে শহীদ হওয়ার গল্প বলতেন খোবাইব

মো. খোবাইব। ছবি : সংগৃহীত
মো. খোবাইব। ছবি : সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলার উজানি গ্রামের দেওয়ান বাড়ির মাওলানা আব্দুর রহমানের ছেলে মো. খোবাইব। বাবার সঙ্গেই থাকতেন রাজধানীর যাত্রাবাড়ীর পাশে কাদলার পাড় এলাকায় নিজেদের মাদ্রাসায়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেলে যাত্রাবাড়ী ওভারব্রিজের উত্তর পাশে হেঁটে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন খোয়াইব। ‘আন্দোলন চলাকালীন সময়ে মায়ের সাথে গল্প করে বলতেন আমার নাম কেন খোবাইব রেখেছো। এই নাম তো একজন শহীদ সাহাবীর নাম। তাহলে আমিও শহীদ হব।’ শেষ পর্যন্ত তিনি শহীদ হলেন।

সম্প্রতি খোবাইবের পৈতৃক বাড়িতে গেলে তার পরিবারের সদস্যদের না পেয়ে তার বাবা মাওলানা আব্দুর রহমানের সঙ্গে ফোনে কথা হলে তিনি বাসসকে এসব তথ্য জানান।

ছেলের বিষয়ে জানতে চাইলে ৭৩ বছর বয়সী এই বাবা বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ছেলে আমার এই বছরেই দাওরাহ সম্পন্ন করেছে। আমাদের নিজস্ব মাদ্রাসাই শিক্ষার্থীদের পড়াতে শুরু করেন। আমার ৫ ছেলের মধ্যে খোবাইব হচ্ছে সবার ছোট। পরিবারের সবাই তাকে খুবই আদর করত। তার সব আবদার ও নিজের মনের কথা মায়ের সাথেই বলত। শহীদ খোবাইবের বাবা মাওলানা আব্দুর রহমান একজন ইসলামী চিন্তাবিদ ও বক্তা। তিনি দেশের ঐতিহ্যবাহী চাঁদপুরের কচুয়া উজানি মাদ্রাসার শিক্ষা কর্মকর্তা। একই সাথে যাত্রাবাড়ী এলাকার কাদলার পাড় জামেয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া ইছহাকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মোহতামিম। খোবাইবরা ৬ বোন এবং ৫ ভাই। ভাইদের মধ্যে সবার ছোট খোবাইব। বোনদের বিয়ে হয়েছে। ভাইরাও সবাই আলেম। বিভিন্ন স্থানে দ্বীনের খেদমতে নিয়োজিত।

খোবাইবের গ্রামের বাড়ি গিয়ে প্রধান ফটকে তালাবদ্ধ পাওয়া যায়। খুবই নিরিবিলি বাড়ি। বাড়িতে লোকজন না থাকায় গাছের পাতা পড়ে স্তূপ হয়ে জমে আছে বিভিন্ন স্থানে।

স্থানীয়রা জানিয়েছেন, দেওয়ান বাড়ির এই পরিবারের লোকজন খুবই ধার্মিক। এই বাড়ির নারীরা কারও সঙ্গে দেখা করেন না। পর্দা করে চলেন। তাদের বংশের সবাই খুবই ধার্মিক। তবে এলাকার সব শ্রেণি-পেশার লোকদের সঙ্গে তাদের রয়েছে সু-সম্পর্ক। লোকজনও তাদের অনেক শ্রদ্ধা করে। খোবাইবের বাবা মাওলানা আব্দুর রহমান বাড়িতে এলে অধিকাংশ সময় স্থানীয় বাসিন্দা মো. শাহ জালালের সিএনজিচালিত অটোরিকশায় চলাফেরা করেন। যে কারণে তার সঙ্গে খোবাইব পরিবারের সম্পর্ক খুবই ভালো।

অটোরিকশাচালক শাহ জালাল বলেন, খোবাইব ছোটবেলায় উজানি মাদ্রাসায় পড়েছে। আমাদের সামনেই সে বড় হয়েছে। পরে তার বাবার সঙ্গে কাদলার পাড় মাদ্রাসায় চলে যান। তার শহীদ হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খোবাইবের বাবা মাওলানা আব্দুর রহমান বলেন, ছেলে সম্পর্কে আমি কি বলবো। আল্লাহ তায়ালার ইচ্ছায় তার ডাকে সাড়া দিয়েছে। তবে তার শহীদি তামান্নার কথা মায়ের কাছে বলত। মায়ের কাছে সব কথা বলত আমার ছেলে।

তার শহীদ হওয়া সম্পর্কে বাসসকে বলেন, সারা দেশে যখন ছাত্রদের আন্দোলন তখন আমরা আমাদের মাদ্রাসার গেট আটকে রাখলে শিক্ষকরা আমাকে এসে অনুরোধ করে গেট খুলে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে সব শিক্ষার্থীরাই বিজয় মিছিলে যোগ দেয়। সবার অনুরোধে আমরা শিক্ষার্থীদের বিজয় মিছিলে যাওয়ার সুযোগ করে দেই। তবে সবাই যেন একসঙ্গে না যায়, আলাদা করে যায় সে জন্য শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা মিছিলে যোগ দেয়। তবে খোবাইব কখন গিয়েছে আমি জানতে পারিনি। কিছু সময় পরে জানতে পেরেছি।

মাওলানা আব্দুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে জানতে পারলাম খোবাইব যাত্রাবাড়ী ওভারব্রিজের উত্তর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শরীরে গুলিবিদ্ধ হয়। তার তলপেটে গুলি লাগে। সেখানেই লুটিয়ে পড়ে। সেখান থেকে লোকজন তাকে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই খোবাইব আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হন। আমরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে মাদ্রাসায় নিয়ে আসি। মাদ্রাসায় জানাজা শেষে সেখানেই দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১০

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১১

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১২

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৩

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৪

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৫

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১৬

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৭

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৮

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৯

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

২০
X