কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ নজরুলের নামে চাঁদাবাজি, দিলেন ভিডিও বার্তা

ড. আসিফ নজরুল।  ছবি : সংগৃহীত
ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করলে এবং তার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করতে চাইলে পুলিশে ধরিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন তিনি। মামলা করে তার ফেসবুকে মামলার কপি পাঠালে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, আমার ফেসবুকে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাচ্ছি, আমি সরকারে আসার আগে এবং এর পরে অনেক মানুষ রিকোয়েস্ট করে আমার সঙ্গে ছবি তুলেছে। সরকারে আসার আগে এমনও হয়েছে, আমি বহু প্রোগ্রামে গিয়েছি, অনেকে সেখানে ছবি তুলেছে।

এখন কেউ কেউ আমাকে জানিয়েছে, এই সমস্ত ছবি দেখিয়ে কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ বিভিন্ন কথা বলে চাঁদা আদায়ের চেষ্টা করে। এগুলো আমি শুনেছি তবে সত্য-মিথ্যা জানি না। আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। যারা এই সমস্ত কর্মকাণ্ড করছেন বা করার চেষ্টা করছে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দেবেন।

আমার কথা বলে কেউ যদি চাঁদা আদায়ের বা অবৈধ কোনো সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেবেন। মামলা করবেন, মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন। অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

আমি বা আমার সরকারের কেউ কোনো অবৈধ কাজের প্রশ্রয় দেবে না উল্লেখ করে এই আইন উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করতেছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো রকম অন্যায় করবেন না। আমাদের নাম ব্যবহার করবেন না। আমাদের নামে অবৈধ সুবিধা আদায়, চাঁদাবাজি এবং আমাদের নাম ব্যবহার করে কাউকে কোনো রকম হুমকি দেবেন না। আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১০

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১১

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১২

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৩

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৪

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৫

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৬

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৭

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৮

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

২০
X