কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমার থেকে দেশে ফিরছেন আরও ৮৫ বাংলাদেশি

মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশি। পুরোনো ছবি
মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশি। পুরোনো ছবি

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশের পথে রয়েছেন ৮৫ বাংলাদেশি। এ নিয়ে গত ১৫ মাসে দেশে ফেরত আসার সংখ্যা হবে মোট ৩৩২।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে একটি জাহাজে করে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হন। আগামীকাল রোববার ভোরে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ বাংলাদেশিদের বহন করছে।

তাদের মধ্যে ৫৬ জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে ফেরত আসা এসব বাংলাদেশিদের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।

এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেট মোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে ভূমিকা পালন করেছে। সর্বশেষ জুনে ৪৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X