কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

চার জেলায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির পূর্বাভাস

পুরোনো ছবি
পুরোনো ছবি

সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।

রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি লিখেন, রোববার সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

এ ছাড়াও তিনি লিখেন, সকাল ৬টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ১০টার মধ্যে বগুড়া, সিরাজগন্জ, জামালপুর ও শেরপুর জেলার উপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

অপরদিকে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার (১ অক্টোবর) থেকে বৃষ্টি বাড়ার পাশাপাশি দিনের তাপমাত্রা কমতে পারে।

বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X