কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিগমনেচ্ছুদের ভিসা সমস্যা নিয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

ইতালি যেতে আগ্রহীদের সুখবর দিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। যেসব বাংলাদেশি কর্মীর ভিসা পেন্ডিং রয়েছে, তা শিগগিরই সমাধান হবে বলে আশস্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন ইতালির রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূত কাজের ভিসার জন্য অপেক্ষমাণদের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি উপদেষ্টাকে জানিয়েছেন, দূতাবাসের কর্মীদের ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও জানা যায়, রাষ্ট্রদূত বাংলাদেশে ব্যবসার ব্যাপক সুযোগ তুলে ধরার মাধ্যমে ইতালিকে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান। রাষ্ট্রদূত উভয় দেশের জন্য পারস্পরিক আর্থ-সামাজিক সুবিধা অর্জনে ক্ষুদ্র ব্যবসা, শিল্প, চলচ্চিত্র নির্মাণ খাতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

উপদেষ্টা বাংলাদেশ থেকে ইতালিতে নিয়মিত ও শক্তিশালী অভিবাসনকে বাধাগ্রস্ত করে এমন সব অনিয়ম রোধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান। উভয়পক্ষ নিয়মিত অভিবাসন নিশ্চিত করার বিষয়ে শিগগিরই একটি দ্বিপাক্ষিক অভিবাসন সংক্রান্ত কাঠামো গঠনের জন্য সম্মত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১০

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১১

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১২

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৩

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৪

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৬

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৭

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৮

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

২০
X