কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার কলকাতায় দেখা গেল মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফকে

সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ। ছবি : সংগৃহীত
সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিসহ দলটির অনেক নেতাকর্মী গা ঢাকা দেন এবং সুযোগ বুঝে অনেকেই পালিয়ে যান বিভিন্ন দেশে। এর মধ্যে রয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফ আহমেদ। তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন।

এবার কলকাতার নিউমার্কেট এলাকায় দেখা মিলেছে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাতিজা কাউন্সিলর আসিফ আহমেদের। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বিকেল হলেই নিউমার্কেট এলাকায় হাঁটতে বের হন তিনি। একাধিক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দেশে এ কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে। স্থানীয় একটি সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েন তারা।

ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্বেতশুভ্র দাড়ি। দূর থেকে দেখে চেনার উপায় নেই, ৫ আগস্টের আগে তারই নির্দেশে বাংলাদেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চলে।

ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান। সঙ্গে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল, হাজী সেলিমের ছেলেসহ আরও কয়েকজন।

তবে তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম।

এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১০

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৩

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৪

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৫

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৮

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৯

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

২০
X