কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:০৮ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা নিরাপদ রাখতে যেসব পরামর্শ দিল পুলিশ দপ্তর

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এর পাশাপাশি পূজা উদযাপনকারীদের নিরাপত্তা বিষয়ে কিছু পরামর্শও দিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরামর্শগুলো হলো- ১. সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব অথবা ব্লগ ইত্যাদি এবং মোবাইল ফোনের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অমূলক ঘটনা বা গুজব সৃষ্টি করে কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন। এ ধরনের পরিস্থিতির উদ্ভব হলে পুলিশকে জানান।

২. পূজামণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ এবং প্রস্থান পথের ব্যবস্থা করুন।‌

৩. পূজামণ্ডপে কোনো ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকুন।

৪. মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করুন। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন করুন।

৫. পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর অথবা হ্যাজাক লাইটের ব্যবস্থা রাখুন। পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকুন।

৬. পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করুন। স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লিখিত আর্মড ব্যান্ড প্রদান করুন।

৭. প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার নির্ধারিত রুট ব্যবহার করুন।

৮. প্রয়োজনে পুলিশের সহায়তার জন্য যোগাযোগ করুন- পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম : ০২২৩৩৮০৬৬১, ০২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০; ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কন্ট্রোল রুম : ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০; ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম : ৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯; র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কন্ট্রোল রুম : ০১৭৭৭৭২০০২৯; ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম : ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯। জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) থেকে নম্বর সংগ্রহ করুন।

৯. যে কোনো প্রয়োজনে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবার জন্য জাতীয় জরুরি সেবা-৯৯৯ (টোল ফ্রি) নম্বরে কল করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

শ্রীমঙ্গলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১০

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১১

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১২

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৩

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৪

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৫

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৬

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৭

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৮

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৯

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

২০
X