কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাই অভ্যুত্থানে নিহত-আহত ১০৫ শিশুকে ৫০ হাজার করে সহায়তা করা হবে’

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : সংগৃহীত
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ১০৫ শিশুর প্রত্যেককে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া বিগত আন্দোলনে আহত ছাত্র-জনতার মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার ও হিয়ারিং এইড দেওয়া হবে।

রোববার (৬ অক্টোবর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে মোট ৮২ লাখ ৭৪ হাজার ৭৯৮ টাকার সেবা দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সরকারের কাছে বাজেট সাপোর্টে যুক্ত হবে ৭৫০ মিলিয়ন ইউএসডি। যার একটি বিষয় পলিসি পর্যায়ে বাস্তবায়ন করছে এ মন্ত্রণালয়।

উপদেষ্টা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-শ্রমিক-জনতার পুনর্বাসন/চিকিৎসার জন্য ৫ মিলিয়ন ইউএস ডলার বরাদ্দের বিষয়ে মন্ত্রণালয়ের আবেদনটি ইআরডির মাধ্যমে বিশ্বব্যাংকে প্রেরণ করা হয়েছে। যা শিগগিরই অনুমোদিত হবে বলে আশা করা যাচ্ছে। আগামী ১৫ থেকে ৩১ অক্টোবরের মধ্যে জুলাই অভ্যুত্থানে সকল আহত/নিহত ছাত্র-শ্রমিক-জনতার তথ্যাদি নিজ উদ্যোগে https://mis.bhata.gov.bd/AntiDiscriminationStudentMovement অনলাইনে তথ্য দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে ।

তিনি আরও বলেন, কর্মজীবী মায়েদের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ১২টি মানসম্মত ডে-কেয়ার সেন্টার করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানেও একটি করে ডে-কেয়ার কর্নার থাকবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শিশু পরিবারসহ নারী ও শিশুদের সব আবাসস্থলের নিরাপত্তা ব্যবস্থার ওপর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর (এসওপি) তৈরির কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

এ সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেন, গত ২৯ সেপ্টেম্বর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মনিটরিং কার্যক্রম প্রণয়ন করা হয়। এ ছাড়া বিদ্যমান আইন ও বিধির সংস্কার এবং কমিটিসমূহের সংস্কারে ৬৪টি জেলায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে তা সম্প্রসারণ বিভিন্ন বিষয়ে সুপারিশ প্রদানের জন্য অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১০

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১২

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৩

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৫

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৭

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৮

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৯

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

২০
X