সিলেট ব্যুরো
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে কুরিয়ার ভ্যানে ডাকাতি, গ্রেপ্তার ৬

সিলেটে কুরিয়ার ভ্যানে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার। ছবি : কালবেলা
সিলেটে কুরিয়ার ভ্যানে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার। ছবি : কালবেলা

সিলেটের ওসমানীনগরে সংঘটিত আলোচিত এসএ পরিবহনের কাভার্ডভ্যান ডাকাতির ঘটনায় রহস্য তৈরি হয়েছে। এরই মধ্যে পুলিশের অভিযানে ৬ ডাকাতকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট থেকে ছেড়ে আসা ভ্যানটিকে টার্গেট করে ডাকাতরা। মুহূর্তে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে ভ্যান থেকে পণ্য লুট করে নেয় তারা।

এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা করা হয়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করে।

উদ্ধার মালামালের মধ্যে ছিল ৫৭২ কেজি জিরা, ৬৭৫ প্যাকেট ফুসকা, শাড়ি, ১২শ পিস প্রসাধনী ক্রিম, চালসহ বিপুল ভারতীয় পণ্য, যা অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছিল। উদ্ধার মালামালের বাজারমূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। ডাকাতিতে ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে গ্রপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের রবিদাস গ্রামের শানুর শাহ, মাটিহানীর রলেক মিয়া, দিলশাদ আহমেদ রাজু, ভাড়েরা গ্রামের আ. মজিদ, ফতেপুর গুপ্তপাড়ার সুফিয়ান আহমেদ এবং মোগলাবাজার থানার চর মোহাম্মদপুরের সাইদুর রহমান সাদী। তারা সুরতপুরের আব্দুল মিয়ার বাড়িতে বসবাস করত।

ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া কালবেলাকে জানান, এসএ পরিবহনের কাভার্ডভ্যান ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডাকাতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১০

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১২

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৫

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৬

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৭

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৯

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

২০
X