কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তিন চিকিৎসককে মারধরের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় আইনানুগ ব্যবস্থা এবং তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

সোমবার (৭ অক্টোবর) জাতীয় মানবাধিকার কমিশন এ নির্দেশ দেয়।

ড. কামাল উদ্দিন আহমেদের মতে, কমিশন আইন, ২০০৯-এর ১৭ ধারা অনুযায়ী বাগেরহাটের পুলিশ সুপারকে বলা হয়েছে। আদেশের অনুলিপি বাগেরহাটের সিভিল সার্জনকে প্রদান করা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশন বলে, মারধর করার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং মানবাধিকারের লঙ্ঘন। অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা সমীচীন। এ বিষয়ে কমিশন স্বঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে।

অভিযোগে বলা রয়েছে, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে গত ২ অক্টোবর দুপুরে ২০ থেকে ২৫ জনের একটি দল তিন চিকিৎসককে মারধর করে। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেনকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে মুফতি কামালের ঘনিষ্ঠ কয়েকজন ওষুধ কোম্পানির কর্মীও রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে হঠাৎ করেই ২০ থেকে ২৫ দুর্বৃত্ত হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়ে। তারা সেখানে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) চন্দন দাসকে মারধর করে। তাকে রক্ষায় ডা. তনুশ্রী ডাকুয়া ও ডা. রেজোয়ানা মেহজাবিন বন্যা এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাদেরও বেধড়ক মারধর করে।

ডা. রেজোয়ানা মেহজাবিন বন্যা বলেন, মো. শিমুল শেখ নামের স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল জরুরি বিভাগে হামলা করে। তারা চন্দন দাসকে বের করে বেধড়ক মারধর করে। ডা. তনুশ্রী ডাকুয়া আর আমি চন্দন দাসকে রক্ষা করতে গেলে হামলাকারীরা আমাদেরও মারধর করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়কে গালাগাল করে। শিমুল শেখের সঙ্গে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শাহীন ও একমি ফার্মাসিউটিক্যালসের রাব্বিকে চিনতে পেরেছি।

হাসপাতালের ভেতরে এমন হামলার ঘটনায় চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ড. কামাল উদ্দিন আহমেদ দ্রুত সময়ের মধ্যে এ হামলার বিচার দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১০

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১১

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১২

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৩

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৪

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৫

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৬

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৭

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৮

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X