কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সন্দ্বীপে রিফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের সন্দ্বীপে রিফাত হত্যা মামলার সুষ্ঠু বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা
চট্টগ্রামের সন্দ্বীপে রিফাত হত্যা মামলার সুষ্ঠু বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা

চট্টগ্রামের সন্দ্বীপে রিফাত হত্যা মামলার সুষ্ঠু বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেল ৫টায় মগধরা ইউনিয়নের ষোলশহর বাজারে এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন।

মানববন্ধনে অংশ নেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী, তরুণ সমাজ ও সুশীল সমাজের নেতারা। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে তারা রিফাত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার কার্যক্রম শুরুর দাবি তোলেন।

হত্যার শিকার রিফাতের পিতা জামশেদ বলেন, ‘আমার ছেলেকে যেভাবে বাড়ির কাছ থেকে ধরে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করেছে। এ হত্যা মামলায় সারিকাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী রাজু, মগধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর সরাসরি জড়িত। তারা হামলার নেতৃত্ব দিয়েছে। আমি এ হত্যাকারীদের ফাঁসি চাই।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী , শিক্ষক , ব্যবসায়ীসহ স্থানীয় সহস্রাধিক এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব নয়, বরং নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি চাই।’

প্রয়াত রিফাত এর বড় ভাই রিয়াদ উর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, সাবেক ইউপি সদস্য মাঈন উদ্দীন কবির, রিফাতের পিতা সাবেক ইউপি সদস্য জামসেদ মেম্বার, ষোলশহর বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন, পল্লী চিকিৎসক সজল কান্তি নাথ, ছাত্র নেতা আবু ছায়েদ, মোহাম্মদ আলাউদ্দিনসহ অনেকেই।

উল্লেখ্য, গত ১৯ মে রাজনৈতিক বিরোধের জেরে রিফাতকে অপহরণ করে নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ২০ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৪ মে সন্দ্বীপ থানায় বিএনপি নেতাসহ ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X