কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ওলামা-জনতা ঐক্য পরিষদের মানববন্ধন

শরিয়া আইনে ধর্ষণের বিচার দাবি

ওলামা-জনতা ঐক্য পরিষদের মানববন্ধন। ছবি : কালবেলা
ওলামা-জনতা ঐক্য পরিষদের মানববন্ধন। ছবি : কালবেলা

‘ধর্ষণ প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখা আমাদের জন্য প্রয়োজন। সম্প্রতি প্রধান উপদেষ্টা কর্তৃক একজন জন্মগত পুরুষকে ‘অদম্য নারী’ পুরস্কার সুকৌশলে সমাজে পশ্চিমা বিকৃত যৌন মতবাদ প্রসারের সচেতন প্রচেষ্টা চলছে। এ ধরনের প্রয়াস অবক্ষয়ের পথকে আরও প্রশস্ত করবে। ধর্ষণ প্রতিরোধে ইসলামি শরিয়ার বিধান প্রকাশ্য ও দৃষ্টান্তমূলক শাস্তি ধর্ষণ প্রতিরোধে বিদ্যমান আইনের চেয়ে বেশি কার্যকর।’

সোমবার (১০ মার্চ) ওলামা-জনতা ঐক্য পরিষদের আয়োজনে ধর্ষণ ও অবক্ষয়ের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ধর্ষণের বিচার শরিয়া আইনে করলে শিশু আছিয়ার মতো আর কেউ ধর্ষিতা হতো না বলে মন্তব্য করেন তারা।

মুফতি মুহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, আবু তাসমিয়া আহমাদ রফিক, ডা. মেহেদী হাসান, জাকারিয়া মাসুদ, মাওলানা তানযীল আরেফিন আদনান, মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা র‌্যাব কর্মকর্তা আলেপ কর্তৃক রোজার মধ্যে পর্দানশিন মুসলিম নারীকে আয়না ঘরে ধর্ষণ, লক্ষ্মীপুরের রামগতির বিচার না পেয়ে ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যা ও মাগুরার ৮ বছরের শিশু আছিয়াকে নির্মমভাবে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা ধর্ষণ ও সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রচলিত পন্থা পরিবর্তন করে শরয়ি বিচারব্যবস্থা অনুযায়ী ধর্ষকের শাস্তি কার্যকর করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১০

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১১

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১২

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৩

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৪

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৫

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৬

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৭

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৮

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৯

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

২০
X