কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন প্রবাসীদের জন্য জরুরি সেবা চালু বাংলাদেশ দূতাবাসের

লেবানন প্রবাসীদের জন্য জরুরি স্বাস্থ্য সেবা চালু করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। ছবি : সংগৃহীত
লেবানন প্রবাসীদের জন্য জরুরি স্বাস্থ্য সেবা চালু করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। ছবি : সংগৃহীত

লেবাননে গত দুই সপ্তাহে ক্রমাগত হামলার পরিধি বৃদ্ধি করেছে ইসরায়েল। অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় গত দুই সপ্তাহেই দেশটিতে এক হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন প্রায় ছয় হাজারের বেশি মানুষ।

দেশটির এমন পরিস্থিতিতে সেখানে থাকা বাংলাদেশি প্রবাসীরা চরম বিপাকে পড়েছেন। এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি ইসরায়েলি হামলায় আহত হয়েছেন বলে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

এমন পরিস্থিতিকে কেন্দ্র করে লেবাননে বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি স্বাস্থ্য সেবা চালু করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে যারা বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র/আবাসস্থলসমূহে অবস্থান করছেন, তাদের এই সংকটময় সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য নিম্নলিখিত নম্বরে (সোমবার হতে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) যোগাযোগ করার জন্য বিশেষভাবে পরামর্শ প্রদান করা হলো।

যোগাযোগের নম্বর লেবানিজ রেডক্রস নম্বর (শুধু অ্যাম্বুলেন্স সহায়তার জন্য)- ১৪০ প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য নম্বর- ৭০১২৮৭৯৩ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিবহণের জন্য নম্বর- ৮১৯৫৬৫৬২ যুদ্ধে আহত হয়ে চিকিৎসার প্রয়োজন হলে নম্বর- ৭৬৭৭৭১৩৯

লেবানন প্রবাসীদের প্রাথমিক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X