কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০১:১১ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০২:০০ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার বিমানবন্দরে আজহারীকে আটকে দিল পুলিশ

মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত
মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত

জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে দেশটির ইমিগ্রেশন পুলিশ আটকে দিয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিমানবন্দরে পৌঁছলে তাকে মালয়েশিয়া প্রবেশে বাধা দেয় পুলিশ। এমনকি তাকে যতদ্রুত সম্ভব বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানা গেছে। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারীর বিরুদ্ধে দেওয়া অভিযোগ এখনো দেশটির ইমিগ্রেশন সার্ভারে রয়ে গেছে। ইমিগ্রেশন থেকে দূতাবাসে যোগাযোগ করলে কোনো রেসপন্স না পাওয়ায় এখনো বিমানবন্দরে ভিতরে আছেন তিনি। তার বিষয় কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটি কয়েক ঘণ্টার মধ্যে জানা যাবে।

এর আগে, শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে দেশ ছাড়ার ঘোষণা দেন জনপ্রিয় এ ইসলামি বক্তা। ফেসবুকে তিনি লেখেন, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যিই সে-দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেওয়ার কারণে, বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা রইল।

তিনি আরও লেখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবারও দেশে ফিরব ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটিসহ সবকিছু অনুকূল হলে, দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়ত কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে, সব কিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির ওপর।

উল্লেখ্য, দীর্ঘ সাড়ে চার বছর পর গত ২ অক্টোবর মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মিজানুর রহমান আজহারী। তবে ৯ দিনের মাথায় ফের মালয়েশিয়ায় উদ্দেশে রওনা দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টির আঘাতে বগুড়ার কৃষি, ৫ কোটি টাকার ফসলহানি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১০

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১১

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১২

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৩

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৪

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৫

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১৬

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১৭

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১৮

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৯

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

২০
X