কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৮:১১ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘খুনির নামে আদালত প্রাঙ্গণে স্লোগান ছাত্র-জনতা মানবে না’

সারজিস আলম। ছবি : সংগৃহীত
সারজিস আলম। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, অর্ধ-লক্ষ জনগণের রক্ত ঝরানো সেই ক্ষমতাপিপাসু খুনির নামে আদালত প্রাঙ্গণে স্লোগান ছাত্র-জনতা কখনো মেনে নিবে না।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।

সারজিস লেখেন, যে খুনির হুকুমে হাজারো ভাইবোনকে খুন করা হয়েছে, অর্ধ-লক্ষ জনগণের রক্ত ঝরানো হয়েছে সেই ক্ষমতাপিপাসু খুনির নামে আদালত প্রাঙ্গণে স্লোগান ছাত্র-জনতা কখনো মেনে নিবে না ৷ দেশ আর দেশের মানুষের কথা চিন্তা না করে যারা নির্লজ্জের মতো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদেরকে রবিবারের মধ্যে অপসারণ করতে হবে ৷

তিনি আরও বলেন, রক্তের দাগ না শুকাতেই যেই মেরুদণ্ডহীন, বিবেকবোধহীন সো-কলড আইনজীবীরা খুনির নামে আদালত প্রাঙ্গণে স্লোগান দেয় তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে ৷

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর (মঙ্গলবার) আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক ও ফারুক খানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করলে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগপন্থী ২০ থেকে ২৫ জন আইনজীবী এবং কয়েকজন যুবক বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় তাদেরকে বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও স্লোগান দিতে শোনা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X