কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তান বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগরীর ওয়ারী থানাধীন কাপ্তান বাজারে ডিমের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালামের (মেট্রো) নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫০ হাজার ও মেসার্স জহিরুল ইসলাম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা সর্বমোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

মো. আব্দুস সালাম আরও জানান, উৎপাদনকারী/খামার থেকে সরকার নির্ধারিত মূল্য ১০.৫৮ টাকা দরে পাইকারি ব্যবসায়ীদের নিকট ডিম সরবরাহ করা হয়েছে। পাইকারি/ আড়ত থেকে সরকার নির্ধারিত মূল্যে ১১.১ টাকা দরে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করা হচ্ছে এবং পাকা রশিদ সরবরাহ করা হচ্ছে। খুচরা ব্যবসায়ী পর্যায়ে তদারকিকালে প্রমাণ পাওয়া যায় দুজন ব্যবসায়ী নির্ধারিত মূল্যে ডিম করলেও অধিক মূল্যে অর্থাৎ প্রতি ডিমে ২.৯০ টাকা মুনাফা করে ১৪ টাকা দরে বিক্রয় করছে ভোক্তা পর্যায়ে।

এ সময় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫০ হাজার ও মেসার্স জহিরুল ইসলাম ট্রেডার্স কে ৫০ হাজার টাকা সর্বমোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১০

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১১

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১২

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৩

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৫

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৬

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৭

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৮

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৯

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

২০
X