কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদ রায়ের মৃত্যুতে এইচআরএফবির শোক প্রকাশ

চাঁদ রায়। পুরোনো ছবি
চাঁদ রায়। পুরোনো ছবি

বিশিষ্ট সমাজসেবক ও পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ের বড় ভাই চাঁদ রায়ের মৃত্যুতে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) শোক প্রকাশ এবং শ্রদ্ধা জানিয়েছে।

সোমবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে শোক ও শ্রদ্ধা জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, ন্যায়ভিত্তিক, বৈষম্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ সহযোদ্ধা চাঁদ রায়ের প্রয়াণে মর্মাহত ফোরাম তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

উল্লেখ্য, ১৯৫২ সালের ৯ আগস্ট তিনি চাকমা রাজপরিবারে জন্মগ্রহণ করেন। চাঁদ রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে শিক্ষকতা পেশায় যোগদান করেন। এরপর তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ শুরু করেন। একই সঙ্গে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সচেতন নাগরিক কমিটির সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। অত্যন্ত সজ্জন ও বিনয়ী ব্যক্তি হিসেবে তিনি সর্বজনবিদিত ছিলেন। তিনি একাধিক বই ও প্রবন্ধ লিখেছেন। তিনি গত ১৯ অক্টোবর শনিবার রাত ১১টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X