কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নাগরিকের ভূমিসেবা অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে : ভূমি সিনিয়র সচিব

কর্মশালায় প্রধান অতিথির বক্তেব্য দেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ছবি : সংগৃহীত
কর্মশালায় প্রধান অতিথির বক্তেব্য দেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ছবি : সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, নাগরিকের ভূমিসেবা অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে। ভূমিসেবায় সংশ্লিষ্ট প্রকৃত অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের কাজ অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার (২২অক্টোবর) ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কার্যক্রম এলামস্‌ এর আওতায় ইন্টেলিজেন্ট ল্যান্ড পারফরমেন্স ট্র্যাকার অবহিতকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, এলামস্‌ কর্মসূচির মাধ্যমে ভূমি মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার অধীনে পরিচালিত অনলাইন প্রকল্পসমূহের কার্যক্রম কেন্দ্রীয় ভাবে সমন্বয় করা হচ্ছে। বর্তমানে চলমান ভূমি নাগরিক সেবা কার্যক্রমের স্থায়ী কাঠামো নিশ্চিত করা হয়েছে। সভায় আরও জানানো হয় নাগরিকদের চাহিদানুযায়ী উন্নত, সাশ্রয়ী ও নিরাপদ ভূমি সেবাদান অব্যাহত রয়েছে। এ কর্মসূচির টার্গেট পূরণে নাগরিকদের জন্য নতুন নতুন সিস্টেম প্রবর্তন, ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান ও মন মানসিকতার ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে।

ভূমি সিনিয়র সচিব ব্যাপক প্রচার ও প্রসারের মাধ্যমে জনসাধারণের নিকট ভূমিসেবাকে জনপ্রিয় করার আহ্বান জানান। দেশব্যাপী ভূমিসেবা প্রদানকারীদের প্রশিক্ষণ ও প্রেষণা প্রদানের ব্যবস্থা জোরদার করতে হবে।

তিনি বিকল্প উপায়ে ভূমিসেবার পন্থা উদ্ভাবন করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি নিবন্ধন বিষয়ে চলমান সব প্রকল্পের কাজ কারিগরি বিশেষজ্ঞদের মাধ্যমে তুলে আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১০

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১২

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৩

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৪

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৫

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৬

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৯

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

২০
X