কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ভূমি মন্ত্রণালয়ে চাকরি

ভূমি মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ভূমি মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগ দেবে ভূমি মন্ত্রণালয়। রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী এ নিয়োগ হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১২ থেকে ২০তম গ্রেডের সাত ক্যাটাগরির ৩৪টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি।

পদের নাম ও বিবরণ

১. হিসাবরক্ষক

পদ সংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি, কম্পিউটারে word processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তপশিল-৩ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ১১,৩০০-২৭,৩০০/- (গ্রেড-১২)

২. সাঁট-মুদ্রাক্ষরিক–কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৯

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; সাঁটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ; এবং কম্পিউটারে Word Processing-সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

৩. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটারে Word Processing-সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

৫. ক্যাশ সরকার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে; সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তপশিল-৩ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৯০০০-২১৮০০/- (গ্রেড-১৭)

৬. ফটোকপি অপারেটর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা; এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তপশিল-৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮)

৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তপশিল-৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

আবেদন করবেন যেভাবে

১. শুধু অনলাইনে আবেদন করা যাবে। এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

২. এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না।

বয়সসীমা

সব পদের প্রার্থীর ক্ষেত্রেই বয়সসীমা ১৮-৩২ বছর (বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য)।

আবেদন ফি

ক. ১ নং পদের জন্য ভ্যাটসহ ১৬৮ টাকা

খ. ২ থেকে ৫ নং পদের জন্য ভ্যাটসহ ১১২ টাকা

গ. ৬ ও ৭ নং পদের জন্য ভ্যাটসহ ৫৬ টাকা

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা ও আবেদন শেষ: ৭ অক্টোবর বিকেল ৫টায়

* আবেদনের বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X