কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট অনার : মুশফিকুল ফজল

মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত 
মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট অনার বলে মন্তব্য করেছেন সিনিয়র সচিব পদমর্যাদায় সদ্য নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।

মঙ্গলবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মুশফিকুল ফজল আনসারী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমার প্রতি যে আস্থা এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন আমি সর্বতোভাবে সেই আস্থা-বিশ্বাসের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করতে চেষ্টা করব। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট প্রিভিলেজ এবং গ্রেট অনার।

সরকারের উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অধ্যাপক ইউনূসের থেকে বিভিন্ন সময়ে অভিভাবক সুলভ ভয়েস পেয়েছি। তিনি ব্যক্তিগতভাবে আমাকে চেনেন এটা আমার বড় অর্জন।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের রেজিম চেঞ্জ করেনি মন্তব্য করে মুশফিক বলেন, বাংলাদেশের মানুষ বুকের তাজারক্ত দিয়ে রেজিম চেঞ্জ করেছে। হাসিনা এবং তার প্রেতাত্মারা যেন আর না ফিরতে পারে সেজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X