কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালেও দাপ্তরিক কাজ সম্পাদন করছেন স্থানীয় সরকার উপদেষ্টা

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দাপ্তরিক কাজ সম্পাদন করছেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দাপ্তরিক কাজ সম্পাদন করছেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি : কালবেলা

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় থেকেও দাপ্তরিক কাজ সম্পাদন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বুধবার (২৩ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ঢাকার এক হাসপাতালে হাসান আরিফের অস্ত্রোপচার সম্পন্ন হয়। সফল অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পর্যবেক্ষণ শেষে তাকে কেবিনে স্থানান্তরিত করা হলে তিনি তখন থেকে তার অধীনস্থ মন্ত্রণালয়দ্বয়ের দাপ্তরিক কার্য সম্পাদনে মনোযোগী হন। গত ১৮ অক্টোবর থেকে অদ্যবধি তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের জরুরি নথিপত্রে স্বাক্ষর করছেন। উপদেষ্টার অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কার্য সম্পাদনে যেন কোন ব্যাঘাত না ঘটে সেজন্য উভয় মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করছেন।

২৪’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ফলে গত ৮ আগস্ট, ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ২৭ আগস্ট, ২০২৪ থেকে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X