কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ৪ পরিচ্ছন্নতা কর্মী আহত

আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। ছবি : কালবেলা
আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। ছবি : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় ডাস্টবিনে ময়লায় থাকা বোমা বিস্ফোরিত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) সকালের এই দুর্ঘটনায় আহতদের শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পরিচ্ছন্নতা কর্মীরা হলেন, আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮), সাইফুল ইসলাম (৪৭)।

এদিকে রাত ১০টায় আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।

তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহতদের শরীরে কয়েকটি স্থানে ক্ষত হয়েছে তবে সকলেই আশঙ্কামুক্ত।

উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ আহত পরিচ্ছন্নতা কর্মীদের সার্বিক সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন। পরে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদেরও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন।

ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, কর্পোরেশনের পক্ষ থেকে আহত পরিচ্ছন্নতা কর্মীদের চিকিৎসার সকল ব্যবস্থা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X