শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগের কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আটক

মোয়াজ্জেম হোসেন। ছবি : সংগৃহীত
মোয়াজ্জেম হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজার এলাকার তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মোয়াজ্জেম হোসেনের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামে।

পুলিশ জানায়, যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেনের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত ২ ও ২১ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় এ মামলা দুটি দায়ের হয়।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসগর হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আটকের পর ডিবি তাকে জিজ্ঞাসাবাদ করছে। পরে নবাবগঞ্জ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর নবাবগঞ্জে দলের কোনো জ্যেষ্ঠ নেতা আটকের খবর পাওয়া যায়নি। এই থানায় কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন প্রথম আটক হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X