কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সিআরপিতে এসএমএ সচেতনতা সভা ও স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের সিআরপির সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের সিআরপির সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদ্‌যাপিত হচ্ছে ১৫তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। দিবসটি উপলক্ষে কিউর এসএমএ বাংলাদেশ, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) এবং বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশনের (বিওটিএ) আয়োজনে একটি সচেতনতামূলক অনুষ্ঠান এবং স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়।

রোববার (২৭ অক্টোবর) রাজধানীর মিরপুরের সিআরপির সম্মেলন কক্ষে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। অনুষ্ঠানে আসা এসএমএ রোগী এবং আমন্ত্রিত অতিথিরা কেক কেটে দিবসটি উদযাপনের কর্মসূচি শুরু করেন।

দুটি পর্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন মিরপুর সিআরপির অকুপেশনাল থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান রাকিব হোসাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশনের (বিওটিএ) সহ-সভাপতি অনিমা দাস নূপুর, মিরপুর সিআরপির ডেপুটি জেনারেল ম্যানেজার মোর্শেদুল কাদের, কিউর এসএমএ বাংলাদেশের সভাপতি শাহাদাত হোসেন, সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, জুনিয়র অকুপেশনাল থেরাপিস্ট এসএম ফারহান বিন হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট মনীষা চক্রবর্তী।

এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিরল এসএমএ রোগে আক্রান্ত রোগীদের পাশাপাশি সিআরপি, কিউর এসএমএ বাংলাদেশ এবং বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অকুপেশনাল থেরাপি হলো এমন একটি চিকিৎসা ও সেবা, যার মাধ্যমে একজন শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে অসুস্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকেও স্বাবলম্বী করে তোলা যায়। অকুপেশনাল থেরাপিস্টরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যেমন- অটিজম, অ্যাটেনশন ডেফিসিট হাইপার-অ্যাকটিভ ডিস-অর্ডার বা এডিএইচডি, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, স্পাইনা বাইফিডা, বাঁকানো পা বা ক্ল্যাব ফিট, গুলেন বারি সিনড্রোম বা জিবিএস, মেনিনজাইটিস, এনসেফালাইটিস ইত্যাদির চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

বক্তারা আরও বলেন, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা এসএমএ একটি বিরল রোগ। পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যে মোটর নিউরোন, তা নষ্ট হওয়াই জিনঘটিত এই রোগের কারণ। ওষুধের পাশাপাশি থেরাপি এই রোগে আক্রান্ত রোগীদের বিশেষ উপকারে আসে। তাই এসএমএর সঙ্গে অকুপেশনাল থেরাপি বিষয়টিও জড়িত। আগামী দিনে সিআরপি এবং কিউর এসএমএ বাংলাদেশ এসএমএ রোগীদের কল্যাণে সমন্বিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এসএসএ রোগীদের অকুপেশনাল থেরাপি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান দেওয়া হয় এবং স্ক্রিনিং ক্যাম্প পরিচালনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X