কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

টিসিবি পণ্যের অবৈধ গোডাউনে সেনা অভিযান, গ্রেপ্তার ২ 

টহল দিচ্ছেন সেনা সদস্যরা। পুরোনো ছবি
টহল দিচ্ছেন সেনা সদস্যরা। পুরোনো ছবি

ঢাকার লালবাগ থানাধীন নবাবগঞ্জ বাজারের একটি গোডাউন থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবির বিপুল পণ্য মজুদের সংবাদে সেনা অভিযান পরিচালিত হচ্ছে।

রোববার (২৭ অক্টোবর) অপারেশন কমান্ডার মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তাতে বলা হয়, এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর অজেয় চার (৪ বীর) এর মেজর ইয়াহিয়ার নেতৃত্বে অভিযান চলছে।

এদিকে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের পাশাপাশি প্রত্যেক জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তরুণদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে কৃষকের মার্কেটটা অনেক বড়। জিডিপির প্রায় ১৫ শতাংশ। এটা ব্যবসার জন্য ভালো সুযোগ। যারা এটা নিয়ে কাজ করতে চাইবে তাদের নিজেরও উন্নতি হবে একই সঙ্গে জনকল্যাণেও কাজে আসবে।

তিনি বলেন, তরুণদের প্রতি আহ্বান থাকবে তারা কৃষি সেক্টরে এগিয়ে আসবে। সরকারের পক্ষ থেকে তাদের সব রকম সহযোগিতা করা হবে। কোনো বাধা আসলে সরকার তা মোকাবিলা করবে।

সম্মেলনে সিসিএসির নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, কোনো ফান্ডের টাকা দিয়ে নয়, নিজেদের পকেটের টাকা খরচ করে সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছেন ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) স্বেচ্ছাসেবীরা।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছে সিসিএস। ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য সংস্থাটি কাজ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X