মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন। ছবি : কালবেলা
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় কোনাবাড়ী আমরা পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ২ ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সহায়তায় গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস থেকে ১টি ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিস থেকে আরও ১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়রা বলছেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঝুট গোডাউন দিন দিন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝুট গোডাউনগুলোতে নেই অগ্নিনির্বাপণের যন্ত্র। নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র স্থানে ঝুট গোডাউন করা হচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে আমাদের কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসসহ চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X