কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধিতা বিষয়ে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদার করার তাগিদ

ডিজেবিলিটি ইকুয়ালিটি ইন দ্য মিডিয়া শীর্ষক আলোচনা সভা। ছবি : সংগৃহীত
ডিজেবিলিটি ইকুয়ালিটি ইন দ্য মিডিয়া শীর্ষক আলোচনা সভা। ছবি : সংগৃহীত

সংবাদ, মতামত, অনুষ্ঠান ও ব্যবস্থাপনাসহ গণমাধ্যমের সার্বিক কাঠামোতে প্রতিবন্ধিতা বিষয়ে আরও সংবেদনশীল নীতি প্রণয়ন ও বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা জোরদার করার তাগিদ দিয়েছেন গণমাধ্যম কর্মীসহ গণমাধ্যম ব্যক্তিত্বরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর সহায়তায় গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টির আয়োজনে রাজধানীর একটি হোটেলে ডিজেবিলিটি ইকুয়ালিটি ইন দ্য মিডিয়া শীর্ষক আলোচনায় গণমাধ্যম কর্মীরা এ ব্যাপারে গুরুত্ব দেন।

বক্তারা বলেছেন, কিছু গণমাধ্যম এর‌ই মধ্যে এ বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিলেও সার্বিকভাবে প্রতিবন্ধিতা বিষয়টি গণমাধ্যম ব্যবস্থাপনায় এখনো তেমন গুরুত্ব পাচ্ছে না। পরিস্থিতির উন্নয়নের জন্য গণমাধ্যম ও সেগুলোর আধেয় ব্যবস্থাপনায় এ বিষয়ে আরও বেশি সংবেদনশীলতা তৈরি, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন এবং সক্ষমতা উন্নয়নের সুপারিশ করেছেন তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান। ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর লিড নূর ই জান্নাত প্রমা গণমাধ্যম কাঠামোতে প্রতিবন্ধিতা বিষয়টি আরও শক্তিশালীভাবে অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়ে বলেন, “সংবাদ মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থাপনের ক্ষেত্রে তেমন গুরুত্ব দেওয়া হয় না। এর ফলে প্রতিবন্ধিতার বিষয়টি এখনো অনেকটা নেতিবাচক বিষয় হিসেবে থেকে গেছে। কিছু কিছু ক্ষেত্রে এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ থাকলেও গণমাধ্যমসহ করপোরেট খাতে এ নিয়ে কাঙ্ক্ষিত সংবেদনশীলতা তৈরি হয়নি। তাই গণমাধ্যমে বিদ্যমান ঘাটতি চিহ্নিত করে অগ্রগতির জন্য ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হেড অব ডিজিটাল জাহিদ নেওয়াজ খান বলেন, ‘গণমাধ্যম আগে প্রতিবন্ধিতা বিষয়ক আধেয়র ক্ষেত্রে সম্মানজনক শব্দ চয়নে তেমন নজর দিত না, এ ক্ষেত্রে গণমাধ্যমে আগের তুলনায় সতর্কতা বেড়েছে।’ মীর মাসরুরুজ্জামান বলেন, সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষগুলোকে মূল ধারায় নিয়ে আসা।

গণমাধ্যম কর্মীরা প্রতিবন্ধিতা বিষয়ক সংবাদ সম্পর্কে তাদের পর্যবেক্ষণগুলোও তুলে ধরেন। তারা বলেন, গণমাধ্যমে ব্যবসা কাঠামোতে সামাজিক ইস্যুগুলোর চেয়ে রাজনীতি ও কিছু গতানুগতিক বিষয়ের সংবাদ বেশি প্রাধান্য পায়। প্রতিবন্ধিতার মতো সামাজিক বিষয়ে এখনো বেশিরভাগ ক্ষেত্রে দিবসকেন্দ্রিক সংবাদ পরিবেশন করা হয়। কিছু ব্যতিক্রম বাদে এটি এখনো নিয়মিত বিষয় হয়ে উঠতে পারেনি। গণমাধ্যমের নীতিমালা ও চর্চায় বিষয়টির আরও ইতিবাচক প্রতিফলন দরকার বলে মনে করেন তারা।

গণমাধ্যম কর্মীরা বলেন, প্রতিবন্ধিতা বিষয়ে ভালো তথ্যায়ন ব্যবস্থা গড়ে না উঠায় এ বিষয়ে সংবাদ তৈরিও অনেক চ্যালেঞ্জিং। তারা প্রতিবন্ধী ব্যক্তিদের গণমাধ্যমে নিয়োগের জন্য অবকাঠামোসহ প্রয়োজনীয় সুবিধা রাখা, এ বিষয়ে অনুষ্ঠান ও অন্যান্য আধেয় তৈরি, গণমাধ্যমের নীতি-নির্ধারণী পর্যায়ে সংবেদনশীলতা সৃষ্টি, রিপোর্টারদের দক্ষতা উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে গণমাধ্যম আধেয় পড়তে-দেখতে-শুনতে পারেন তার জন্য প্রযুক্তিগত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন চ্যানেল আইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জামাল রেজা, চ্যানেল আই অনলাইনের আউটপুট এডিটর রোকন রহমান, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থ শংকর সাহা, ভিউজ বাংলাদেশের যুগ্ম বার্তা সম্পাদক কামরুন নাহার, কালবেলার সিনিয়র রিপোর্টার রীতা ভৌমিক, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার স্বপ্না চক্রবর্তী, আরটিভির সিনিয়র রিপোর্টার আতিকা রহমান, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার তানিয়া রহমান, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার নীলিমা জাহান, এনটিভির সহকারী প্রযোজক জোবায়ের মিলন, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার সজীব আহমেদ, আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আফিয়া আফরীন, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মাসুদ রানাসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১০

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১১

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৩

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৫

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৬

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৭

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৮

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১৯

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

২০
X