কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৬:৫৪ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের ১৮৩টি স্কুল বন্ধ ঘোষণা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

চট্টগ্রামের ১৮৩টি স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৭ আগস্ট) মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ কালবেলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রামের ১৮৩টি স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) শুধু চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস-পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে গতকাল রোববারের মতোই ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রাম মহানগরীর সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বেশ বৃষ্টি ঝরছে। গত মাসজুড়ে প্রায় বৃষ্টিহীন থাকার পর আগস্টে এসে যেন ওই ঘাটতি পুষিয়ে দেওয়া শুরু করছে প্রকৃতি। তবে এতে ওই দুই বিভাগের বাসিন্দারা বিপদে পড়েছেন।

গতকাল রোববারের ভারি বৃষ্টিপাতে ওই দুই বিভাগীয় শহর তো বটেই, অন্যান্য জেলা ও উপজেলা সদরগুলোও ডুবেছে।

মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। দমকা হাওয়া ও সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রাবন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে নৌযানগুলোকে উপকূলের কাছ থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, পুরো আগস্ট মাসে গড়ে চট্টগ্রাম শহরে গড়ে ৫৩০ মিলিমিটার বৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X