কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৪:২৮ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৩২ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মধ্যরাতে বজ্রসহ শিলাবৃষ্টি

ঢাকায় মধ্যরাতে বজ্রসহ শিলাবৃষ্টি। ছবি : সংগৃহীত
ঢাকায় মধ্যরাতে বজ্রসহ শিলাবৃষ্টি। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাতে বুধবার মধ্যরাতে বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে। রাত ২টা থেকে শুরু হওয়া বজ্রসহ বৃষ্টি অবিরত ঝরতে থাকে রাত ৩টা পর্যন্ত। বৃষ্টির সঙ্গে বইয়ে যাওয়া এমন হিমেল হাওয়া অনেকটাই স্বস্তি দিয়েছে ঢাকাবাসীকে।

এর আগে অন্যান্য দিনের মতো প্রায় সন্ধ্যা পর্যন্ত গরম আবহাওয়া অনুভব হচ্ছিল ঢাকায়। কিন্তু সন্ধ্যার শীতল দমকা হাওয়া নগরের আবহাওয়া পরিবর্তনের জানান দেয়। পরে রাত সাড়ে ১০টার পর একদফা বৃষ্টি ঝড়ে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ৮-১২ কিলোমিটার, যা উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। গত ২৪ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X