কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৮:৪৮ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মেয়র তাপসের নামে সেতু, ডিএসসিসির ৪ অবকাঠামোর নাম পরিবর্তন

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : পুরানো
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : পুরানো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৪টি অবকাঠামোর নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামে একটি সেতুর নামকরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত নাম পরিবর্তন সংক্রান্ত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।

করপোরেশনের আওতাধীন দুটি পার্ক, নির্মিতব্য একটি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ও একটি সেতুর নতুন নামকরণ করা হয়েছে।

দপ্তর আদেশে কামরাঙ্গীরচর (লোহারপুর) ব্রিজের স্থলে নবনির্মিতব্য ৬ লেনের আধুনিক ব্রিজের নাম পরিবর্তন করে ‘মেয়র শেখ তাপস সেতু’ নামকরণ করা হয়েছে। এ ছাড়া ১৭ নম্বর ওয়ার্ডের কলাবাগান মাঠ সংলগ্ন পার্কের নাম ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগান’, ৪৮ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন পার্কের নাম ‘শহীদ শেখ রাসেল পার্ক, যাত্রাবাড়ী’ এবং ২৭ নম্বর ওয়ার্ডস্থিত ঢাকেশ্বরী মন্দিরের উল্টো দিকে খালি জায়গায় নির্মিতব্য কমিউনিটি সেন্টারের নাম ‘বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ করা হয়েছে।

দপ্তর আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব বিভাগীয় প্রধান সংশ্লিষ্ট বিভাগীয় রেকর্ডপত্রে নামকরণকৃত পার্ক, ভবন ও স্থাপনার নাম ব্যবহারের বিষয়টি নিশ্চিত করবেন। সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বর্ণিত পার্ক, ভবন ও স্থাপনার নামকরণ সম্বলিত নামফলক লাগানোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

এ ছাড়াও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও দপ্তর আদেশে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১০

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১১

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১২

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৩

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৪

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৫

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৬

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৭

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৮

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৯

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

২০
X