ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আইন উপদেষ্টাকে হেনস্তায় দায়ীদের বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। পুরোনো ছবি
উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। পুরোনো ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (১০ নভেম্বর) প্লাটফর্মটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল স্যার, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেনেভা বিমানবন্দরে পৌঁছালে, সেখানে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন। সুইজারল্যান্ডে ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা সংগঠিত এই নিন্দনীয় ঘটনার মাধ্যমে ড. আসিফ নজরুল স্যারের মত একজন দেশপ্রেমিক ও সম্মানিত ব্যক্তিত্বকে অপমান করা হয়েছে, যা স্বাধীন মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলেছে।

এতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে। আমরা সুইস সরকার এবং বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যে, এই ধরনের ঘটনাগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। তদ্ব্যতীত, যারা দেশে ও বিদেশে ভিন্নমতের কণ্ঠকে দমাতে চায়, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১০

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১১

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১২

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৩

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৫

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৬

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৭

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৮

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

২০
X